1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলা ও ডাকাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য বিস্তার করে নিরহ গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে হাটবাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ড করে আসছিল। এরই প্রতিবাদে গত ৮ ডিসেম্বর রবিবার রান্ধুনীবাড়ি গ্রামের বাসিন্দা নাজমুলসহ আরো কয়েকজন গ্রামবাসী তাদের ওই সব অপকর্মের বাঁধা দিলে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে তারা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও এখনো তাদেও গ্রেপ্তার করা হয়নি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, যারা এই সকল কর্মকান্ডের জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার না করা হলে গ্রামবাসীর পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) জাকারিয়া হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সালাম, স্থানীয় বাসিন্দা সাকের হোসেন, হাজী মোহাম্মদ, শরীফুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজমুলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park