1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

সেলিম রেজা:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। উপস্থিত ছিলেন জামায়াতের সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম ও অধ্যক্ষ আলী আলম,জামায়াতের সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম ও পৌর জামায়াতের আমীর অধ্যাপক আবদুল লতিফ। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা সভাপতি গন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঐতিহ্যগত নিয়মে কাউন্সিল অনুষ্ঠিত হয় । কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক জনাব অধ্যাপক আব্দুল মতিন । ২০২৫-২৬ সেশনের জন্য নতুন সভাপতি মনোনীত হন জনাব এডভোকেট সাইদুল ইসলাম। সেক্রেটারি মনোনীত হন জনাব মাওলানা সোলায়মান হোসেন। কোষাধক্ষ্য নির্বাচিত হন জনাব মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন ডাঃ মোঃ কামরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মনোনীত হন জনাব সুমন আহমেদ। এছাড়া ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ মনোনীত হয় এবং নির্বাহী পরিষদ গঠিত হয় নয় সদস্য বিশিষ্ট । নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের ও নির্বাহী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম। নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সহ সভাপতি জনাব গোলাম রব্বানী ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park