1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে যুক্ত হলেন আরও ১২ জন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জে কর্মরত ১২ জন গণমাধ্যম কর্মীকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সহ-সভাপতি জেহাদুল ইসলাম, হীরক গুণ, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয় প্রমুখ।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নতুন সদস্যরা হলেন রফিকুল ইসলাম খান (দৈনিক ভোরের সময়), এইচ এম মোনায়েম খান (মাইটিভি), রফিক মোল্লা (নাগরিক টেলিভিশন), মো: জুবায়েল হোসেন (মোহনা টেলিভিশন), মো: নজরুল ইসলাম (দৈনিক বার্তা সরণি), নাজমুল হোসেন (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মো: সোহান সেখ (দৈনিক আজকের জনবাণী), শিবলী রহমান শিপু (দৈনিক রাঙাদেশ), মো: ওয়াসিম সেখ (দৈনিক আলোকিত প্রতিদিন), মো: দিল (দৈনিক স্বদেশ প্রতিদিন), মো: রুবেল সরকার (দৈনিক প্রভাত) ও ফেরদৌস হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park