1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

ইসলামী আন্দোলনে হাজী আঃ মান্নানের অবদান,ত্যাগ ও কুরবানী অপরিসীম। _ রফিকুল ইসলাম খাঁন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন;দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আল কুরআনের পথ ধরে হাজী আঃ মান্নান ছিলেন এক আপোষহীন অগ্রসেনানী । সম্প্রতি,চলমান আন্দোলন সংগ্রামে, তার আপোষহীন ভূমিকা ছিল অগ্রগামী। দীর্ঘ আন্দোলনের জীবনে, শত জুলুম নির্যাতন, জেল – জুলুম, ও জ্বালাও পোড়াও এর শিকার হয়েও, তিনি কখনোই ইসলামী আন্দোলনের পথ থেকে বিচ্যূত হননি। ইসলামী আন্দোলনে তার অবদান,ত্যাগ ও কুরবানী ছিল অপরিসীম।
,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার মজলিসে শুরা সদস্য, বেলকুচি পৌরসভার নায়েবে আমীর, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনীতিবিদ হাজী আব্দুল মান্নানের জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি,মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে,মরহুমের সকল দ্বীনি খেদমত,ত্যাগ ও কুরবানী কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম:জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

কানায় কানায় পরিপূর্ণ বেলকুচি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজের ইমামতি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

১০ ডিসেম্বর মঙ্গলবার, সকাল ৮ টায়, জানাযা পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,জেলা নায়েবে আমীর, মোঃ আলী আলম,ও মাওঃ আব্দুস ছালাম,
জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মাহিন সরকার,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেলকুচি উপজেলার সাবেক সভাপতি হাজী জামালউদ্দীন ভূঁইয়া,বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান,
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,
উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী,এনাতপুর থানা আমীর ডাঃ সেলিম রেজা,বেলকুচি উপজেলা আ’লীগের সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর,অধ্যাপক নুরুন্নবী সরকার, বেলকুচি পৌরসভার আমীর মাওঃ গোলাম সারোয়ার প্রমূখ।

জানাযার নামাজ শেষে মরহুমকে শেননগর-
কামারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম হাজী আঃ মান্নান কিডনী জটিলতাসহ শ্বাসকষ্ট নিয়ে, বেশ কিছুদিন হলো ঢাকা কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার,সকাল পনে ৯ টা নাগাদ তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়াহ্ ইন্না-ইলাইহে রাজিউন)। মরহুম আব্দুল মান্নান মুকুন্দগাঁতী গ্রামের মৃত ছবদের আলী খলিফার বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি, স্ত্রী,৪ছেলে,৩মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে,মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,নায়েবে আমীর আলী আলম,সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম,
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park