1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বেলকুচিতে ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক কে ইউনিয়ন জামায়াতের ফুলেল শুভেচ্ছা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বেলকুচি প্রতিনিধির:

সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী কে ফুলেল শুভেচ্ছা জানান ও তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক ইমান আলী এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আহসান হাবিব ও সেক্রেটারী ডা: মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ইউনিয়ন জামায়াতের একটি প্রতিনিধি দল।
এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা তাঁত বোর্ডের কর্মকর্তা মোছা : তন্নী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার , প্যানেল চেয়ারম্যান ২ আবু ইলিয়াস গফুর,ইউপি সদস্য শাহ আলম মন্ডল, নুরুল ইসলাম তুহিন,আবু সাঈদ সরকার, আব্দুর রাজ্জাক খাঁন , বাবলু প্রামানিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: এলিনা খাতুন উপস্থিত ছিলেন।
ইউনিয়ন প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন , ইউনিয়ন কর্মপরিষদ সদস্য, মো: আবু হাসেম প্রামানিক, হাফেজ আব্দুল মান্নান ও মো: গোলাম কিবরিয়া।
ওয়ার্ড দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সাব্বির হোসেন, মাসুদ রানা,খোরশেদ আলম, মাওলানা ইব্রাহিম হোসেন সিরাজী, জহুরুল ইসলাম, রেজাউল করিম, কুরবান আলী, আবু হাসেম মন্ডল,ইঞ্জিনিয়ার শাহাদুজ্জামান মিয়াজী( সবুজ), ওসমান গনি রঞ্জু প্রমুখ।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক নাশকতা ও হত্যা মামলা হওয়ায় সে গা-ঢাকা দেয়। তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে পরিষদে দাপ্তরিক নানা কাজে জনভোগান্তির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম বেলকুচি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমান আলীকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিযুক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park