1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

লিমন খান :কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা চত্বরে অবস্থিত বিদ্যালয়ের প্রধান শাখার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকলেছুর রহমান। তিনি বলেন, কাজিপুরের অনেক ছাত্র যারা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্নক্ষেত্রে প্রতিষ্ঠালাভ করেছেন তারা এই বিদ্যায়তন থেকে পাশ করেছেন। আমি বিশ্বাস করি সৃজনশীল, মানবিক বাংলাদেশ গঠনের জন্যে শিক্ষার্থীদের ভালো মানুষও হতে হবে। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আল জাওয়াদ উন্মেষ ও নাফিসা তাবাচ্ছুম লাবণ্যর সঞ্চালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। তিনি বলেন, আমি কাজিপুরে এসে এই বিদ্যালয়টির কথা অনেকের নিকটেই শুনেছি। এখানে পড়ালেখার উপযুক্ত পরিবেশ বিদ্যমান। পঞ্চশ শ্রেণির শিক্ষার্থীরা আজকে যেভাবে নিজেরাই অনুষ্ঠানটি বাংলা এবং ইংরেজিতে উপস্থাপন করলো তাতে করে আমি মুগ্ধ। আমি বিদ্যালয়টির সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠানে সহকারি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজিপুর উপজেলা প্রতিনিধি আকিব আহমেদ অন্তর প্রমুখ।
এর আগে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীরা কেক কেটে বিদায় উদযাপন করেন। পরে অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় তারা। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। # (ছবি আছে)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park