1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বেলকুচিতে দুস্থদের জন্য বরাদ্দ ১০ টন চাল জব্দ, ডিলারসহ আটক ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে তাদের আটক করেছে যৌথবাহিনী

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সি
রাজগঞ্জের বেলকুচি উপজেলায় পৃথক অভিযানে দুস্থদের জন্য বরাদ্দের প্রায় ১০ টন চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে আলাদা দুটি অভিযান চালিয়ে চাল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানান বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

তিনি জানান, সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়া এলাকা থেকে প্রায় সোয়া তিন টন চাল জব্দ করে যৌথবাহিনী। চালগুলো সেখানে অবৈধভাবে মজুত করা হয়েছিল।

তিনি বলেন, এর আগে বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে সাত টন চাল জব্দ করা হয়।

এ ঘটনায় রাজাপুর থেকে ডিলার কবিরুল ইসলাম ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া থেকে মজুদকারী সাইফুল ইসলামের ছেলে ফরিদুলকে আটক করে যৌথবাহিনী।

এসব ঘটনায় ডিলার ও মজুদকারীসহ জড়িতদের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে বলে জানান ইউএনও আফিয়া সুলতানা কেয়া।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, যৌথ বাহিনির পৃথক অভিযানে ১০ টন চাল জব্দ করে এবং ডিলার ও মজুদকারিদের আটক করে। এঘটনায় দুইটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত মেজর মারুফ বলেন, চাল পাচার ও বিক্রির ঘটনায় আটক ডিলার করিরুলকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park