1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

এস এম মুনসুর আলী, রায়গঞ্জ সংবাদদাতা:

রায়গঞ্জ উপজেলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার সময় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার( ভূমি) খাদিজা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ , প্রানিসম্পদ কর্মকর্তা আমির হামজা,রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তামান্না রহমান,বিএডিসির সহকারী প্রৌকশলী আনন্দ বর্মন,নির্বাচন অফিসার সুদীপ অধিকারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমির মুহতারাম আলী মর্তুজা, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম,, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,রায়গঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকার,সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারী রাশিদুল ইসলাম শহিদ,জামায়াতের রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা নুরুল আমিন, রায়গঞ্জ রিপোর্টার ইউনিটি সভাপতি আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব হোসাইন আলী,জামায়াত নেতা মাওলানা মাসউদ রানা, সাংবাদিক সোহেল রানাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ওই সময় বক্তারা উপজেলার বিভিন্ন বিষয়ের উপরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park