1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাজিপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

লিমন খন,কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে নেতাকর্মিদের উদ্দেশ্যে আগামীদিনের করণীয় বিষয়ে দিকনির্দেশামূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএপির সিনিয়র সহ সভাপতি এসএম গাজী মাজহারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক একে ফজলুর রহমান, ইমরান হোসেন মুঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা, সদস্য সচিব মিজানুর রহমান মজিবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব এসএম শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ টমাস ছাত্রদলের সদস্য টিপু সুলতান, প্রমূখ। অনুষ্ঠানে কৃষকদলের সভাপতি হজরত আলী, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক মোহাম্মদ আলীকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য কারামুক্ত দলের ১২ জন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park