1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বেলকুচিতে সীমানা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধা আহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত


জহুরুল ইসলাম:

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাথে জায়গার সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে হবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ঘটে, তাকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের এনায়েতপুর থানাধীন আজুগড়া চরের মৃত জাকারিয়ার ছেলে। এ ঘটানায় উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, পূর্ব থেকেই তাদের মধ্যে জায়গার সীমানা নিয়ে দন্দ চলছিল। শুক্রবার সকালে হবিবুর রহমানের জায়গার মধ্যে রাজমত আলী দলবল নিয়ে সীমানা বেড়া দেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পরে। রাজমত গং এর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হবিবুর রহমানকে আগাত করলে সেসহ কয়েকজন আহত হয়। এর মধ্যে হবিবুর রহমান গুরুতর আহত অবস্থায় বেলকুচি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হবিবুরের ভাতিজা রবিউল ইসলাম জানান, আমার চাচার জায়গার ভিতরে ডুকে অবৈধভাবে দখল করতে আসে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মী রাজমত গং। তারা আমার চাচাকে হত্যার উদ্দেশ্য সাবল দিয়ে আগাত করে। চাচা অল্পের জন্য রক্ষা পেয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, জায়গার সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে হবিবুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, পরিস্থিতি সাবাবিক আছে। এঘটনায় মামলা দিতে চাইলে মামলা নিবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park