1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

এনায়েতপুরে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা এবং আগামীদিনে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) এনায়েতপুরের খামারগ্রাম ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো: নিজামুদ্দিন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ, সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা প্রমুখ । মতবিনিময় সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ২০২৪ এ বাংলাদেশের তরুণদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়েছে। বিপ্লবের চেতনায় আমরা আমাদের দেশকে নতুনভাবে গড়ে তুলব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে সুখী সমৃদ্ধসমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য রাষ্ট্র মেরামতের রুপরেখা দিয়েছেন। আপনারা সুস্থ ধারার রাজনীতির সাথে যুক্ত হয়ে দেশ গড়ায় অংশ নিন।
মতবিনিময় এর পাশাপাশি ছাত্রদল নেতৃবৃন্দ কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park