1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

কাজিপুরে পৌরসভার নামে চাঁদা আদায়, সেনাবাহিনীর হাতে আটক-৭

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত


লিমন খান,কাজিপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সাত যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন কাজিপুরের আলমপুর এলাকার হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো. সোহেল(২২), বেলাল (৩০), সজীব (১৯) রুবেল (৩০)।
আটককৃতরা কাজিপুর পৌরসভার নামে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করছিলো।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১৬৩ টাকা, ৮টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের বিভিন্ন রংয়ের বেশকিছু রশিদ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা বেশকিছুদিন যাবৎ রাস্তায় চলাচলকারী সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিলো। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park