1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

এনায়েতপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর:
আজ এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ মোঃ আলী আলম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দেশে রক্ত ঝরেছে। তাই ২৮ অক্টোবর হবে শহীদী চেতনায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে ইনশা আল্লাহ ইসলামী আন্দোলনের বাতিঘর।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে এবং শহীদদের স্মরণে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এনায়েতপুর হাট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আলম বলেন, সীমালংঘন করে কেউ আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। যেমনটি পারেনাই শেখ হাসিনার পিতা শেখ মুজিব। শেখ মুজিব বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছিল। শেখ হাসিনাও তার বাবার পথ ধরে কম করে নাই। তবে আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
আলহাজ আলী আলম আরো বলেন, আওয়ামীলীগ প্রশাসনের দলীয় করণ করেছিল। শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই খুনিদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবেনা।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামীলীগের সন্ত্রাসীরা ঢাকার পল্টনে লগি বৈঠার তান্ডব চালিয়েছিল। সেদিন আওয়ামী সন্ত্রাসীরা ১৪ জন ভাইকে হত্যা করেছিল। এই নির্মম হত্যাকান্ডের বিচার করতে হবে। ২৮ অক্টোবরের হত্যাকান্ডের মাস্তারমাইন্ড শেখ হাসিনাকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
সভাপতির বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেলিম রেজা বলেন, অবিলম্বে ২৮ অক্টোবরের হত্যাকান্ডের, এনায়েতপুর থানার জামায়াত কর্মী ওয়ারেছ আলীকে পিটিয়ে হত্যার এবং ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুরের তিনজনকে হত্যার বিচার করতে হবে।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারী ও বিশিষ্ট শ্রমিক নেতা শেখ মোঃ আইয়ুব আলী,বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাহবুবুর রশীদ শামীম, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা যোবায়ের হোসেন, জামায়াত নেতা আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল হক, হাছান আলী, মোঃ আবু ইউসুফ, আবু বক্কার সিদ্দিক, শহিদুল ইসলাম, ইদ্রিস আলম প্রমুখ। মোনাজাত করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park