1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে শিবিরের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর, বিকেল ৩টায় শহরের দারুল ইসলাম একাডেমি অডিটোরিয়ামে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও স্পোর্টস সম্পাদক শাহাদাত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসাইন বলেন, ২৮শে অক্টোবরের শহীদদের প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের পথ চলতে হবে। ২৮ শে অক্টোবরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের রাজপথে প্রকাশ্য দিবালোকে ১৩ জন নেতাকর্মী কে নৃশংসভাবে হত্যা করে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি লাশের উপর নৃত্য করে বিশ্বের ইতিহাসে মানবতার সাথে চরম উপহাস করে পতিত স্বৈরাচার, এই ঘটনার মামলা হলে পতিত স্বৈরাচার ২০০৯ সালে ক্ষমতায় এসে সে মামলা প্রত্যাহার করে নেয়।
তিনি বলেন, অবিলম্বে সেই প্রত্যাহারকৃত মামলা পুনরুজ্জীবিত করে খুনি হাসিনাসহ হত্যার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান।
পতিত স্বৈরাচার এর কোন দোসর যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সর্বস্তরের ছাত্রজনতা কে আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park