1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে জেলা ও মহানগরী জামায়াত আমিরদের নাম ঘোষণা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
জেলা ও মহানগরী পর্যায়ের জামায়াত আমিরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আমিরে জামায়াত দেশবাসীর উদ্দেশে বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে।

তিনি বলেন, হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা অবস্থায়ও অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। আমি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানাচ্ছি। তিনি এ সময় আহতদের চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিকপ্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমিরদের নাম ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park