1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের নিয়ে শিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা।

আজ ১৫ অক্টোবর শহরের গুড ফুড রেস্টুরেন্টে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আব্দুল আজিজ।
এই আয়োজনে অংশগ্রহণ করে ছাত্রশিবির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুভূতি ব্যক্ত করেন কৃতি শিক্ষার্থী ইয়াহইয়া মুবাশ্বির, সামিউল ইসলাম, রিয়াজ উদ্দিন টুটুল, তারিকুল ইসলাম।
সংবর্ধনায় ফুলের স্টিক, মূল্যবান বই প্রদান করা হয়।

উক্ত তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা তরিকুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সর্বস্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
বিভিন্ন সময়ে সংবর্ধনা, ভর্তি সহায়তা, বই ক্রয় সহ ছাত্রকল্যাণমূলক সহযোগিতা করে আসছে।
ছাত্রশিবির গতানুগতিক ছাত্ররাজনীতির উর্ধে উঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা চর্চার পাশাপাশি নৈতিকতার সুসমন্বয় ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এজন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে নিজেকে নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
সর্বপরি ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park