1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মন্ডপভিত্তিক জামায়াতে ইসলামীর কমিটি গঠন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩২১ বার পঠিত

আব্দুল আওয়াল,এনায়েতপুর :
বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এনায়েতপুর থানায় এ বছর ৩১ টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। এনায়েতপুরে জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে মন্ডপভিত্তিক এই কমিটি করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমন্বয়ে মন্ডপভিত্তিক ৩১ টি কমিটি গঠিত হয়েছে।
জানা যায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিশ্চিন্তভাবে, উৎসব মুখর পরিবেশে তাদের দুর্গাপূজা পালন করতে পারে সেজন্য কমিটির সদস্যরা পূজা উদযাপনকারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে এনায়েতপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূদন কর্মকার এর নিকট জানতে চাইলে তিনি জানান, কমিটি গঠন এর বিষয়টি নিয়ে আমরা আশাবাদী। প্রয়োজনীয় পরিস্থিতিতে তাদের সমন্বিত সহযোগিতা পেলে তা স্বাভাবিকভাবে পূজা উদযাপনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
৩১ টি মন্ডপভিত্তিক কমিটির কার্যক্রম মনিটরিং করছেন এনায়েতপুর থানা জামায়াতের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা ডা. মোফাজ্জল হোসেন এ বিষয়ে জানান, সারাদেশের অংশ হিসেবে এনায়েতপুরেও জামায়াতে ইসলামী নিরাপত্তা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মন্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কার্যক্রম ইউনিয়ন ও থানা পর্যায় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে এনায়েতপুর থানা জামায়াতের পক্ষ থেকে হটলাইন নাম্বার চালু করা হয়েছে। দুর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম পূজা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park