1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কাজিপুরে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপরে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। থানা পৃলিশ সোমবার রাতে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। খোরশেদ আলম সোনামুখী গ্রামের কাসেমের পুত্র।
কাজিপুর থানায় দেয়া অভিযোগে জানা গেছে, সাতদিন পূর্বে খোরশেদ আলম প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। সোমবার ওই নারীর পিতা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park