
সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
সিরাজগঞ্জের তাড়াশে টিসিবির চাল কিনে ব্যবসায়ী আটক,সিরাজগঞ্জের তাড়াশে টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে চাল কেনার সময় অধির চন্দ্র ঘোষ (৬২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌরসভার মাদরাসা রোড এলাকার মেসার্স পল্লী ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তিনি কার্ডধারীদের কাজ থেকে ১৬০ কেজি চাল কিনেন।