1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারতে রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর:
ভারতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এনায়েতপুর থানা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল পরবর্তী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মহসমাবেশে বক্তাগণ ভারতে মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কটূক্তিকারীকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার দাবী জানান। ভবিষ্যতে এহেন গর্হিত কাজের ক্ষেত্রে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। বক্তাগণ বলেন আমাদের আদর্শ মুহাম্মাদ (সা.) আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তারা রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করে আমাদের কলিজায় আঘাত করেছে। এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বক্তাগণ সকলকে নবী (সা.) এর ইজ্জতের পাহারাদার হওয়ার জন্য উদাত্ত্ব আওহবান জানান। বক্তাগণ রাসূল (সা.) এর আদর্শকে জীবনে ধারণ করার জন্য আওহবান করেন।
মহাসমাবেশে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, সেক্রটারী ও এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সহসভাপতি মোতালেবুর রাহমান সাইফি, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা শামচুল হক, মাওলানা জাকারিয়া হোসেন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, হাফেয মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। এই বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park