1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলকুচিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: 
সিরাজগঞ্জের বেলকুচিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা ও পৌরসভার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা ও রাধা গোবিন্দ মন্দির চালা গ্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রনি কুমার মিত্রের সঞ্চলনায়, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক নন্দ রাজবংশীর সার্বিক তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দূর্গা পূজা সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, বেলকুচি উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, সহকারি সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, ডাক্তার বিদ্যুৎ সুত্রধর, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকারসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি সাধারন সম্পাদক এ সময় গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park