1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

এনায়েতপুরে রাসূল (সা.) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত


আব্দুল আওয়াল, এনায়েতপুর:

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভারতে রাসূল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এনায়েতপুর হাট জামে মসজিদ ও এনায়েতপুর বড় জামে মসজিদ থেকে মুসুল্লি গণের বিক্ষোভ মিছিল শুরু হয়ে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এনায়েতপুরের সাধারণ মুসুল্লিদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ রাসূল (সা.) কে কটূক্তির তীব্র নিন্দা জানান। তারা ভারত সরকারের নিকট কটূক্তি কারীর উপযুক্ত শাস্তি দাবি করেন। বিশ্বের সকল মুসলমানকে এক হওয়ার আহবান জানান। বক্তাগণ ভবিষ্যতে এ ধরনের নিন্দনীয় কাজের ক্ষেত্রে হুশিয়ারি উচ্চারণ করেন। বিক্ষোভ মিছিল এ ভারতীয় পণ্য বর্জনের জন্য বিক্ষোভকারীরা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনায়েতপুর উলামা পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাওলানা আব্দুল গফুর, এনায়েতপুর হাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, মন্ডল পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park