1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

শাহজাদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চালকসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহত মেরাজ মন্ডল উপজেলার পৌরসভার পারকোলা গ্রামের বরকত মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনাগামী একটি ট্রাক পারকোলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এ সময় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত মেরাজ মন্ডলের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park