1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র পুকুর থেকে উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

জহুরুল ইসলাম:
সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্রের দু’টি দেড় মাস পর উদ্ধার হয়েছে। টানা দু’দিন পুকুর সেচে বৃহস্পতিবার দুপুরে তলদেশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারনা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।

সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে: কর্নেল নাহিদ-আল-আমীন জানান, যৌথবাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯’শ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

প্রসঙ্গত: গত ৪ আগষ্ট সরকার পতনের আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নীসংযোগ, ভাংচুর ও কমপক্ষে ১৬ টি অস্ত্র সহস্রাধিক গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনার বিশ দিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার এর বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ওই দিন হাফেজ সিয়াম, কলেজ ছাত্র সিহাব ও তাঁত শ্রমিক ইয়াহিয়া গুলিতে নিহত হন। এ ঘটনায়ও পৃথক মামলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park