1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

এনায়েতপুরে আলোচিত হত্যা মামলায় মমিন মন্ডলের পিএস সেলিম গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া হত্যা মামলার অন্যতম আসামি সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-১২ সদর কম্পানি ও র‌্যাব-১১,সিপিসি-১, নারায়নগঞ্জের একটি চৌকস অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সেলিম সরকার (৪৬), সে জেলার বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ছাত্র জনতা একটি মিছিল নিয়ে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় শিহাব, সিয়াম ও ইয়াহিয়া মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে এনায়েতপুর থানায়  হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park