1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে নিযেই নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে – রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার সরকার হত্যা,খুন, গুম, লুটপাটসহ নানা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় সিরাজগঞ্জের রায়গঞ্জের বারইভাগ বিলচান্দি হাফিজিয়া মাদ্রাসা মাঠ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে মাওলানা আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ,মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর, সাবেক ছাত্রনেতা গোলাম আজম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ,বক্ষগাছা ইউনিয়ন আমির মাওলানা সোলায়মান হোসেন, নলকা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেক, বাগবাটি ইউনিয়ন আমির মাওলানা কামরুল ইসলাম সানোয়ার,ধানগড়া ইউনিয়ন সভাপতি মোঃ জাকারিয়া হোসেন,পাঙ্গাসী ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকী ও ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা সভাপতি আলাউদ্দিন, পাঙ্গাসী ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম ও আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ঢাকায় নিহত শহীদ নজরুল ইসলামের পরিবারের নিকট নগদ অর্থ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park