1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাজিপুরে মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ। রবিবার (১৫ সেপ্টেম্বর) সোনামুখী হাটবারে মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধনে তারা অংশ নেন । বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে গরুর হাট বসানোর অসুবিধাসমূহ তুলে ধরে নানা স্লোগান দেন।
মানববন্ধনে অংশে নেয়া শিক্ষার্থী বোরহান আহমেদ জানান, রবিবার এলেই আমাদের মাঠ বেলা এগারটার মধ্যেই গরু দিয়ে ভরে যায়। গরু এবং মানুষের চিৎকার চেঁচামেচিতে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। আমরা এই সমস্যার নিরসন চাই।
সোনামুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন জানান, দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর জন্যে হাট ইজারাদার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। আমরা কাজিপুর উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এরপরেও প্রতি রবিবার মাদ্রাসা মাঠে হাট মাঠ বসে। এতে করে শিক্ষার্থীদের ক্লাসের চরম বাঘাত ঘটে। বিশেষ করে মেয়েদের সমস্যা বেশি হয়। আমরা চাই এখন থেকে মাঠে হাট বসানো বন্ধ হোক।

কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার জানান, ইতোমধ্যে সোনামুখী ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তার মাধ্যমে আমরা হাট ইজারাদারকে মাদ্রাসা মাঠে হাট বসানো বন্ধ করতে পত্র দিয়েছি। তারা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park