1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেপ্তার!

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :

ফরিদপুরে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নাগরিক।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করে। খবর পেয়ে পরদিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে ফরিদপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন, হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে।
এআইজি ইনামুল হক সাগর আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।
তাদের একজনকে জিজ্ঞাসাবাদে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অন্য ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদকালে তিনি একবার বাংলা ও একবার হিন্দি ভাষায় কথা বলেন। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানান।
গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসকে ভাঙ্গা থানার জিডি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park