1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

‘পুলিশ’ আইন মেনেই চলতে চায়, এজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের চেষ্টা চলছে – রাজশাহী রেঞ্জের ডিআইজি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন,সবাই আইনের কথা বললেন, আইন মেনে চলার কথা বললেন শুধু পুলিশকে, পুলিশ আইন মেনে চলবে এজন্য অনেক আইন আছে, পুলিশ আইন মেনেই চলতে চায়, এজন্য ২০০৭ সাল থেকে পুলিশ কমিশন গঠন করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তা গঠন করা হয়নি, ৫ আগস্ট এর পর আবারো স্বাধীন পুলিশ কমিশন গঠনের চেষ্টা চলছে , তবে শুধু পুলিশ আইন মেনে চললেই হবে না, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। সবার আগে নিজে আইন মেনে চলার মানসিকতা গরে তুলতে হবে।
তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র,লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন । তিনি বলেন,লুট হওয়া অথবা অবৈধ অস্ত্র কারও কাছে আছে এমন তথ্য থাকলে পুলিশকে জানাবেন। তথ্যদাতার সকল গোপনীয়তা রক্ষা করা হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বেলকুচি থানা পুলিশের এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান,সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)মোঃ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া,
সহকারী পুলিশ সুপার (কেপিআই), অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল মোঃ রাফিউর রহমান,বেলকুচি থানার ওসি জাকেরিয়া, তদন্ত ওসি আব্দুল বারিক, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি মাওলানা আবুল হাসেম সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, বিএনপির উপজেলা আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি সম্বনয়ক মুছা হাসেমীসহ জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ, থানার অন্যান্য অফিসার ও ফোর্সসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park