1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে মসজিদের সিঁড়িতে পাওয়া অস্ত্র দুটি সাবেক এমপি হেনরী ও চেয়ারম্যান লাবুর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
মসজিদের-সিঁড়িতে-পাওয়া-অস্ত্র-দুটি-সাবেক-এমপি-হেনরী-ও-চেয়ারম্যান-লাবুরসাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মসজিদের সিঁড়ির নিচ থেকে দুটি শটগান, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের পর যাচাই-বাছাই করে এর মালিক শনাক্ত করা গেছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।
সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচে পাওয়া অস্ত্র দুটি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- দুটি শটগান, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি। দুটি শটগানের মধ্যে একটি অত্যাধুনিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মসজিদের সিঁড়িতে পাওয়া অস্ত্র দুটি সাবেক এমপি হেনরী ও চেয়ারম্যান লাবুর
সিরাজগঞ্জ সদরের বেজগাতী বাজার এলাকায় রোববার ভোরে মসজিদের সিঁড়ি থেকে দুটি শটগান, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। ছবি: নিউজবাংলা
ওসি জানান, রোববার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। পরে পুলিশ ম্যাগাজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটির মালিক শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park