1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষ ৩০ বাড়িতে লুটপাট ও আগ্নি সংযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে ভ্যান সাইট দেওয়ার সময় অটো ভ্যানের সঙ্গে অটোরিকশার চাকায় চাকায় সংঘর্ষ হয়। উভয় অটো চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় আহত হয় ২০ জন। 

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে রঘুনাথপুর ও শ্যামপুর গ্রামের ৩ থেকে ৪ শ যুবক মারামারিতে লিপ্ত হয়ে শ্যামপুর গ্রামের ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দিয়েছে এবং রঘুনাথপুর গ্রামেও একাধিক ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাত নয়টার দিকে শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর মাজার এলাকায় রঘুনাথপুর গ্রামের অটো ভ্যান চালক সৌরাউদ্দি ও শ্যামপুর গ্রামের চালক রনির সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এক সময় বেশ কয়েকজন মিলে রঘুনাথপুর গ্রামের সৌরাউদ্দিকে বেদম মারধর করে আহত করে।

শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজ শেখ জানান, দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার রামদা, ছুড়ি এমনকি দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ভাঙচুর করে লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকার মানুষ জানের ভয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, দুই দিন আগের ছোট্ট একটি ঘটনায় বড় ক্ষতি হয়ে গেল। 

এদিকে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবু হাসেম জানান, সকালে আমাদের গ্রামের কয়েক যুবক ঐ গ্রামের সামনে গেলে শ্যামপুর গ্রামের নারী পুরুষ সকলে মিলে আক্রমণ করে, এক পর্যায়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তীতে রঘুনাথপুর গ্রামে ঢুকে  চার পাঁচ টি ঘর ভাঙচুর করে, এ সময় ১০ থেকে১৫ গরু গোয়াল ঘর থেকে নিয়ে গেছে।

এবিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুর রহমান জানান, বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দশটি ঘর ও ছয়টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বেশ কিছু ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, পুলিশ, সেনা বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এখন পরিবেশ স্বাভাবিক হয়েছে। কোনো প্রকার মামলা মোকদ্দমা হয়নি। তবে অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park