1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বহুলীতে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি নেতা বহিস্কার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৯৩৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে।

হামলায় স্কুলের নবম শ্রেণীর ছাত্র আসিফ, সোহান ও দশম শ্রেণীর ছাত্র হাসান ও রিফাত আহত হয়েছে। তাদের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলায় জড়িত থাকার অভিযোগে বহুলী ইউনিয় ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন কে বহিস্কার করেছে সিরাজগঞ্জ সদর থানা বিএনপি। সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নাজমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বহুলী ইউনিয়নের আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুর্ণীতি মুক্ত করতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে আজ বুধবার সকালে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিকমত উল্লাহ খান বাবুর নির্দেশে বহিরাগত লোকজন শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় চার জন ছাত্র গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তারা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে পায়নি। তারা সমাধান করে চলে এসেছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park