1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা,৩টি মামলা দায়ের, আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পঠিত


সিরাজগঞ্জ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচাতে ছাত্র-জনতার মিছিলের উপর হামলার ঘটনায় বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলী সহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫ জনকে আসামী করে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে আহতদের স্বজনরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে একটি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলী, বাগবাটী ইউনিয়নের ফুলকোচা গ্রামের সাহেব আলী, ওয়াব মন্ডল, মোরশেদ মন্ডল, আব্দুল কাদের, ইয়াসিন, হায়দার আলী, সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, মাসুম, মাসুদ, সেলিম, আব্দুল মান্নান, ইসমাইল

হোসেন, নাঈম, সাদেক আলী, শাকিল, সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল বান্না বলেন, আমার বড় ভাই ফিরোজ সরকার ও ভাতিজা সিয়াম সরকার সহ আরো তিন জন গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী

ছাত্র আন্দোলনের কর্মসুচিতে অংশ নেয়। তারা সিরাজগঞ্জ সদর উপজেলা সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের বেজগাতী মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ফুলকোচা স্কুলের দিকে যাওয়ার সময় ২নং বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলী বাড়ির সামনে পৌছলে হামলা চালানো হয়।

আওয়ামীলীগ নেতা শাহ আলীর নেতৃত্বে হামলাকারীরা গরু জবাই করা ধারালো ছুরি, চাকু, হকিস্টিক, লোহার পাইপ, কাঠের লাঠি নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে

ছাত্র-জনতার উপর হামলা করে। হামলায় সিয়াম, ফিরোজ, আতিকুল, আব্দুল্লাহ, ইব্রাহীম, গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। গুরুতর অবস্থায় আব্দুল্লাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতাল ও ফিরোজ সরকারকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হামলার ঘটনায় হাসান আল বান্না, এন্তাজ আলী ও নুর নবী বাদী হয়ে গত ২১ আগষ্ট সিরাজগঞ্জ সদর আমলী আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। সংবাদ

সম্মেলনে মামলার বাদীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park