1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

তাড়াশে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম বন্ধ থাকায় অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। আব্দুল খালেকের আত্মগোপনে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকার সেবা গ্রহীতারা। আর এ অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ ও সেবা গ্রহীতারা মানববন্ধন করেন চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টার সময় তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সেবাবঞ্চিত আলামিন হোসেন, আসিব ইকবার, আবুল কালাম আজাদসহ আরো অনেকে। এ সময়ে চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণ দাবী করে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশান সনদ, নাগরিক সনদহ বিভিন্ন প্রকার সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা ইউনিয়নের জনসাধারণ। চেয়ারম্যান ও অন্য জনপ্রতিনিধির কক্ষ তালাবদ্ধ থাকায় কোন উপায় না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা।

সেবাগ্রহী জামাল মিয়া জানান, তিনি ওয়ারিশান সনদের জন্য এসেছেন। কিন্তু চেয়ারম্যান না থাকায় ফিরে যেতে হচ্ছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, ব্যক্তিগত কারণে বাইরে আছি। সময় খারাপ যাচ্ছে। সময় অনুকুলে আসলে ইউনিয়ন পরিষদে যাব।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
সুইচিং মাং মারমা বলেন, শুধু জন্মনিবন্ধন সনদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরও চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park