1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

১৫ বছর পরে জামায়াতের বিজয় মিছিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পঠিত


কামারখন্দ,প্রতিনিধিঃ

দীর্ঘ ১৫ বছর পর স্বাভাবিক ভাবে সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা সমাবেশ ও বিজয় মিছিল করেছে।

বুধবার সকাল এগারোটার দিকে উপজেলা সদরে অবস্থিত জামতৈল রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াতে ইসলামী।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে নায়েবে আমির আতাউর রহমান,সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতৈল পশ্চিম বাজারে এসে শেষ হয়।  বিজয় মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।

এর আগে আল্লাহ আকবার তাকবীর  দিয়ে  খন্ড খন্ড মিছিল নিয়ে জামতৈল রেলওয়ে স্টেশনে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরপর সেখানেই নেতাকর্মীরা বক্তব্য দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park