1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

কাজিপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কাজিপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টায় কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করে দলটি। উপজেলা সদর হতে মিছিলটি আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চৌরাস্তা মরে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা।

এ সময় তিনি বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে । গত ১৬ বছর আমাদের নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছে এই শেখ হাসিনা সরকার। তাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের মানুষ এক রাক্ষসের হাতে থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম।সাংগঠনিক সম্পাদক হাজি মিজানুর রহমান বাবলু, প্রভাষক ওয়াহিদুজ্জামান মিনু প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park