1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে বেলকুচি উপজেলা আমীর ও জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবীতে বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর অঞ্চলের আন্দোলনরত শিক্ষার্থীসহ আহতদের দেখতে সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যান,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও জামায়াত নেতৃবৃন্দ।

রবিবার(১১ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আহতদের দেখে নেতৃবৃন্দ আবেগ আপ্লূত হয়ে পড়েন। নেতৃবৃন্দ,
আহত ও চিকিৎসাধীন ছাত্র-জনতার সার্বিক খোঁজ-খবর নেন ও কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুল ইসলাম সাজু ,রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা:সেরাজুল ইসলাম ,বেলকুচি উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা:রুহুল আমিন প্রমুখ।
এর আগে রবিবার ( ৪ আগস্ট ) সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়ে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসাধীন আছে।
আহত শিক্ষার্থী ও পথচারীদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই গুরুতর আহত।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park