1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

শিক্ষার্থীরা পরিস্কার করে দেওয়ার পর চালু হলো এনায়েতপুর থানার কার্যক্রম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

জহুরুল ইসলাম:
ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকান্ড। এর আগে শিক্ষার্থিরা বিধ্বংস থানা কম্পাউন্ড পরিস্কার করে ব্যবহার উপযোগি করেন। এছাড়া এদিন চালু করা হয়েছে থানার কর্মকান্ডও। শনিবার (১০ আগষ্ট) বেলা সাড়ে বারটা থেকে থানাটির পুলিশি কর্মকান্ড চালু করা হয়।

এসময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

এনায়েতপুর থানার পুলিশি কার্যক্রম পালনের জন্য মোঃ হাসিবুল ইসলাম কে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন।

এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৫জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলকারি।।

উক্তকার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা, সরকারী আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়নুল হক, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ রওশন আলী মন্টু সরকার, সদস্য সচিব মোঃ মুনজুর রহমান মুঞ্জ শিকদার, যুগ্ন-আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, থানা যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন জহুরুল, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ আল্লেক চাঁন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা জামায়তের আমির মোঃ সেলিম রেজা, সেক্রেটারি মোঃ মোফাজ্জাল হোসেন, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, যুগ্ন-আহ্বায়ক সোনাউল্লাহ সরকার, থানা শ্রমিকদলের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ কামরুল হাসান সোহাগ প্রমূখা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park