1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

নির্মাণ শেষ হওয়ার আগেই যমুনায় ধসে পড়ল ‘মুজিব কিল্লা’

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

সেলিম রেজা, :

সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের মানুষের জানমাল রক্ষায় ‘মুজিব কিল্লা’ তৈরি কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার চর গিরিশ ইউনিয়নের ছালাল ও চর ডগলাস মৌজার মাঝখানে এটি নির্মাণ করছিল। তবে কাজ শেষ হওয়ার আগেই যমুনা নদীর করাল গ্রাসে ধসে পড়েছে মুজিব কিল্লার একাংশ।

জানা যায়, দুই কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ মুজিব কিল্লা। ২০২২ সালের ৪ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এই মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি জুলাই মাসেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কাজটি বাস্তবায়ন করছে সজীব কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৫ জুলাই যমুনার পানিতে একাংশ ভেঙে পড়ে। আশঙ্কা রয়েছে পানি বাড়লে এটি পুরোপুরি যমুনার পেটে বিলীন হয়ে যাবে।

স্থানীয়রা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জানমাল রক্ষায় নির্মিত এই মুজিব কিল্লা টিকবে কি না তা নিয়ে আমরা সংশয়ে আছি। কারণ কাজ শেষ না হতেই তো ভেঙে গেল।
স্থানীয়দের কাছে ভাঙনের কারণ জানতে চাইলে তারা আরও বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র সেতুর মুখ বন্ধ করে দেওয়ায় যমুনা নদীর পানির বেগ বেড়ে যায়। এতে স্থানীয় একটি রাস্তা ভেঙে যায়। আর নতুন মাটির ওপরে নির্মিত স্থাপনাটির নিচ থেকে মাটি সরে যাওয়ায় মুজিব কিল্লার একাংশ ভেঙে পড়েছে, ফলে স্থাপনাটি আমরা যমুনার করাল গ্রাসে হারাতে বসেছি।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র থেকে জানা যায়, এটি বি-টাইপের স্থাপনা। আয়তন ৯ হাজার ৩০০ বর্গফুট। প্রকল্পের নাম ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন’। এটি নির্মাণের উদ্দেশ্য চরাঞ্চলের দুর্যোগকবলিত এলাকার জনসাধারণ ও তাদের পরিবারের জীবনরক্ষা, মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণ এবং দুর্যোগে আক্রান্ত গৃহপালিত প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। স্বাভাবিক সময়ে এর বহুমুখী ব্যবহার করা যাবে। শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাটবাজার হিসেবে ব্যবহার করা, কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে বৈঠক-সভার আয়োজন করা, প্রশিক্ষণ কেন্দ্রের স্থান ও অস্থায়ী সেবাকেন্দ্র। মুজিব কিল্লার প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন বলেন, কিল্লাটি সেখানে টিকবে কি না তা যাচাই করার জন্য তিন সদস্যের একটি কারিগরি কমিটি এরইমধ্যে গঠন করা হয়েছে। চলতি মাসের শুরুতেই ওই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেবে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সেতু বন্ধ করে দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আর একেবারে নতুন মাটির ওপরে কিল্লা নির্মাণ ও যমুনার পানির স্রোতে কিছুটা ভেঙে গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রিপন মিয়া বলেন, মূল মাটির এক ফুট নিচ থেকেই পিলার তুলেছেন। কিন্তু পানির প্রবল স্রোতের কারণে মূল মাটি সরে যাওয়ায় ভেঙে গেছে। ৮০ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে।

কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা বলেন, প্রকল্প পরিচালক এটি পরিদর্শন করে কমিটি গঠন করেছেন। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park