1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

সাব্বির মির্জা :
সিরাজগঞ্জের তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবুকে সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা ও সংযুক্ত এতিমখানা লিল্লাহ বোর্ডিং ওই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান অতিথি আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবু মাদ্রাসা এলাকায় পৌছালে মাদ্রাসার কোমলমতি শিশুরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
কুসুম্বী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুল।
এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস জাহান, রায়গঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়াদুল ইসলাম মাইকেল, তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জর্জিয়াস মিলন রুবেল, ইউপি চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি মাদ্রাসার এতিম শিশুদের সাথে দুপুরের খাবার গ্রহন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park