1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সলঙ্গায় আসামী ধরতে গিয়ে নদীতে ডুবে পুলিশের এসআই এর মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩২৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার করতে গিয়ে নদীর পানিতে ডুবে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাইল ইসলামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে ।

তার মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে স্বরস্বতি নদীতে এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম নওগা জেলার পতœীতলা গ্রামের তোজাম্মেল হক শাহ এর ছেলে। সে রায়গঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের হত্যা মামলার আসামী নাজমুল হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী নাজমুল হাসান দৌড় দেয়। পুলিশও তার পিছু পিছু দৌড় দেয়। এক পর্যায়ে আসামী নাজমুল স্বরস্বতি নদীতে ঝাপ দিলে এসআই রেজাউল ইসলামও তার সাথে নদীতে ঝাপ দেয়। তারা দুজনের নদী পার হওয়ার চেষ্টা করলে এসআই রেজাউল নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে উল্লপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।

আসামী নাজমুল হাসান সাতরিয়ে নদী পার হয়েছে কি না বা সেও নদীতে ডুবেছে কি না তা নিশ্চিত হতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কে খবর দেয়া হয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুর ইসলাম বাবু বলেন, নদীতে ডুবে পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশের এসআই রেজাউলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করি। আসামী নাজমুল হাসান সাতরিয়ে নদী পার হয়েছে কি না বা সেও নদীতে ডুবেছে কি না তা নিশ্চিত হতে রাজশাহীতে ডুবুরী দল কে খবর দেয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু করবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বলেন, হত্যা ও ডাকাতি মামলার আসামীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। আসামী নাজমুল ইসলাম নদীতে ঝাপ দিলে পুলিশের এসআই রেজাউল ও ঝাপ দেয়। নদীতে হার্ড এটার্ক করে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park