1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মো:সেলিম রেজা:

সিরাজগঞ্জের তাড়াশে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন স্থানে ১২ জুলাই ২০২৪ শুক্রবার সকাল ১০টায় বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন করে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী। তিনি ইউনিয়নের বিভিন্ন মসজিদে বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে প্রায় দুই শতাধিক ঔষধি ও ফল গাছের চারা বিতরণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক জনাব আবু তালহা মহুরী, চরদেউজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সাত্তার, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মামুন সরকার ও আবদুল কাদেরসহ অনেকে। এসময় সভাপতির বক্তব্যে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী বলেন,বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়–তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।

বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। আমাদের অতিপ্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেনসিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়। আমাদের রোগ নিরাময়ের ওষুধও এই বৃক্ষ থেকেই তৈরি করা হয়।

এজন্য পাঙ্গাসী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park