1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

প্রেমে বিচ্ছেদের পর শোক কাটাতে মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

সাব্বির মির্জা তাড়াশ প্রতিনিধি :
টানা চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক। কিন্তু বেকার থাকায় চার বছরের প্রেমের ইতি টেনে ছেড়ে চলে যায় তার প্রেমিকা। প্রেমে বিচ্ছেদের ‘রাগে-দুঃখে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন হাসেম আল ওসামা (২০) নামে এক যুবক।
বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করলেও চার বছর ধরে চুল, দাঁড়ি কাটেন না তিনি।
আর তার বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শুধু মাথা ন্যাড়া আর গোসল করেই থেমে থাকেননি তিনি। শপথও করেছেন জীবনে আর কোন মেয়ের সর্স্পেও যাবেন না। বিয়ে করবেন না।
এমন ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের।
হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ব্যর্থ প্রেমিক হাসেম আল ওসামা জানান, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মো. নুরুল আমিনের মেয়ে মোছা. নুপুর খাতুন (১৭)’র সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে বলে শপথ করেছিলেন। কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভাবছিলাম আত্মহত্যা করব।
তিনি আরো বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনো দিন প্রেম করব না। বিয়েও করবো না কোনদিন।
এ প্রসঙ্গে তাড়াশ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। ছেলেটি সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষèুণ হন হাসেম। রাগে-দুঃখে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park