1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

বেলকুচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সেই হিন্দু পরিবার দুটির পাশে আবারো জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বেলকুচি সাংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাস্হ পৌরসভা’র চন্দনগাঁতী দক্ষিণ পাড়ার শ্রী মনোরঞ্জন দেব এবং শ্রী সুশান্ত দেবের বসত-বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় আবারো ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়িয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

শনিবার (৬ জুলাই ) বিকেলে ভয়াবহ সেই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ীঘড় ও ঘটনাস্থল আবারো পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে ২য় দ’ফায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘর নির্মানের কাজে সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবারের হাতে অনুদানের নগদ অর্থ ১০,০০০/-টাকা করে মোট ২০ হাজার টাকা অনুষ্ঠানিকভাবে দুই ভাইয়ের হাতে তুলে দেন। বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে এ সময় অন্যান্যে’র মাঝে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,মাওঃ আহসান হাবীব প্রমূখ।
উল্লেখ্য,১৯ মে রবিবার সকালে উপজেলার চন্দনগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের মনোরঞ্জন দেব ( মনো দেবের) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে বসত বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডের পড়ে জামায়াত নেতৃবৃন্দ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দু’টির ঘরবাড়ী পরিদর্শন করেন, তাদের সাথে বেশ কিছুটা সময় কাঁটান। তারা জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে কাঁন্নায় ভেঙে পরেন। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত নেতৃবৃন্দ,পরিবার দু’টিকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধারনের আহবান জানান, উপজেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং কেন্দ্রীয় সংগঠনের সাথে যোগাযোগ করে আবারো সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park