1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে দুই হাজার পিচ ইয়াবাসহ ডিবির হাতে মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২০৬ বার পঠিত

জহুরুল ইসলাম: ,
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোল চত্বরের দক্ষিণে পুলিশ বক্সের সামনে চেকপোস্টে বসিয়ে ঢাকা হতে বগুড়াগামী একতা ট্রান্সপোর্টে নামের একটি বাসে তল্লাশী চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার রাতে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে ডিবি পুলিশে নেতৃত্বে বগুড়াগামী একতা ট্রান্সপোর্টে তল্লাশি চালিয়ে সেলিম রেজা (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে দুই হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। সে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা এলাকার আমন মেহার গ্রামের সাবান আলীর ছেলে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ ডিবির এসআই নাজমুল হক বিপিএম (বার) জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্বর দক্ষিণ পার্শ্বে চেকপোস্ট বসিয়ে ঢাকা হতে বগুড়াগামী একতা ট্রান্সপোর্টের একটি বাসে তল্লাশী চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ সেলিম রেজা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার নামে ইতিপূর্বে আদালতে মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park