1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

জুম্মার নামাজ পড়তে বেরিয়ে বিএল স্কুল ছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

জুম্মার নামাজ পড়তে বেরিয়ে সিরাজগঞ্জ বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফাহিম শাহরিয়ার সাদিক নিখোঁজ রয়েছে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়রী করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

স্কুল ছাত্রের মামা মিলন বিন জামাল বলেন, গতকাল শুক্রবার জুম্মার নামাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় ফাহিম শাহরিয়ার সাদিক। নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। আতœীয় স্বজন, বন্ধুদের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে সদর থানায় জিডি করা হয়। পুলিশ তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করেছে। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়ছেন।

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ফাহিম শাহরিয়ার সাদিক নামে এক স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসংক্রান্ত থানায় সাধারন ডায়রী করা হয়েছে। আমরা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে ও বিভিন্ন থানায় ম্যসেস পাঠিয়েছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park