1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি :

 সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, হোসনেয়ারা পারভীন লাভলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রজত ঘোষ, শাহিনু আলম লাবু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।

তাছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ-সহ ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ, সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ।

পরে কেক কেটে এবং দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park