1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

পরোকিয়া প্রেমের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ময়না খাতুনকে (৩০) যাবজ্জীবনল কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রাজজ ২য় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদণ্ডের আদেশ দেন।

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত ময়না খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়ুই মুরী গ্রামের মোজদার আলীর মেয়ে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের জুলাই মাসে ময়না খাতুনের সঙ্গে পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার চক হরিপুর গ্রামের জহর আলী সরকারের ছেলে বাবু সরকারের বিয়ে হয়। ময়মা খাতুন বিষয়ে আগেই পাশ্ববর্তী ভদ্রকোল চরপাড়া গ্রামের আহম্মদ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যেকারণে ময়না শ্বশুর বাড়ি না থেকে বাবার বাড়িতে থাকতে পছন্দ করতো।

২০১২ সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ময়না খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর বাবু সরকার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে স্ত্রী কে নিতে।

দুপুরে বাবু সরকারকে শ্বাসরোধে হত্যা করে স্ত্রী আত্মহত্যা বলে প্রচারণা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এঘটনায় নিহতের বাবা জহর আলী সরকার বাদী হয়ে ময়না খাতুন ও পরোকিয়া প্রেমিক আহম্মদ আলী সহ ৭ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানার মামলা দায়ের করেন।

পরে পুলিশ ময়না খাতুন ও পরোকিয়া প্রেমিক আহম্মদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ ময়না খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরোকিয়া প্রেমিক আহম্মদ আলীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park