1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কাজিপুরে বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধিঃ
৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সিরাজগঞ্জের কাজিপুরের রাশেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেয়া হয়। রাশেদুলের নিজ গ্রাম রশিকপুরের যুব সমাজ এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কোব্বাত হোসেন। সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিনাথপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, পরানপুর হাইস্কুলের শিক্ষক শামসুল করিম বাচ্চু ও বেলাল হোসেন, কর পরিদর্শক আব্দুস সাত্তার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রাশেদুল ইসলাম। তিনি তার শিক্ষা জীবনে নানা প্রতিকূলতা পেড়িয়ে কীভাবে ক্যাডার হলেন তা নিয়ে বক্তব্য রাখেন। রাশেদুল ইসলাম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ফেনীর আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠান শেষে রাশেদুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন গ্রামবাসী ও তার শিক্ষকেরা। গ্রামবাসী রাশেদুলের মা-বাবাকেও সম্মাননা স্মারক দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park