1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

ঈদুল আজহাকে সামনে রেখে নিয়ম-নীতি উপেক্ষা করে সিরাজগঞ্জ তাড়াশের গুল্টা পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বেড়েছে। গুল্টা পশুর হাটে  ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। 

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১১ জুন) হাটে প্রতি গরুর জন্য ৪০০ টাকার স্থলে ৫০০টাকা এবং প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ১৫০ টাকার স্থলে ২৫০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতি গরু ২০০ টাকা এবং প্রতিটি ছাগল-ভেড়া ১০০ টাকা বেশি। হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনা’র টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে। 

উপজেলার লাউশুন গ্রামের হাবিবুর রহমান গরু কিনতে এসেছেন। তিনি বলেন, আমি ৭২ হাজার টাকা দিয়ে গরু নিয়েছি। অথচ খাজনা দিতে হলো ৫০০ টাকা। সরকারের নির্ধারিত খাজনা ছাগল প্রতি ১৫০ টাকা থাকলেও ইজারদার অতিরিক্ত ১০০ টাকা বেশি নিচ্ছে। যিনি বিক্রি করতে এসেছেন তার কাছ থেকে আরও ৫০ টাকা আদায় করা হচ্ছে।  

বস্তুল গ্রামের মো রাশিদুল ইসলাম ছাগল কিনতে এসে বলেন, আমি ছাগল কিনেছি ৫০০০ হাজার ৪০০ টাকা দিয়ে। কিন্তু খাজনা নিয়েছেন ২৫০ টাকা। আগের চেয়ে ১০০টাকা বেশি। 

উপজেলা প্রশাসনের হাটবাজার শাখা সূত্রে জানা যায়, প্রতি গরু ৪০০টাকা ও প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ১৫০ টাকা টোল নির্ধারণ করা হয়। গবাদিপশুর ক্ষেত্রে শুধু ক্রেতা টোল দেবেন। শুধু ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম থাকলেও গুল্টা হাটের ইজারাদারের লোকজন বিক্রেতাদের কাছ থেকে গরুর ১০০ টাকা এবং ছাগলের ৫০ টাকা আদায় করছেন।

গুল্টা হাটের ইজারদার মো হালিম বলেন, ঈদের কারণে একটু বেশি আদায় করা হচ্ছে। কারণ এখানে অনেক ছেলে কাজ করছে এবং হাটটি অনেক টাকায় ইজারা নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা বলেন, অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park